প্রকাশ্যে প্রচারে গিয়ে ভোটারকে হুমকি, অস্বস্তিতে গৌতম দেব
দি নিউজ লায়ন; মাঝে আর মাত্র একটা দিন, তারপরেই চতুর্থ দফার ভোট গ্রহন। তার আগেই অস্বস্তি বাড়ালেন গৌতম দেব। প্রকাশ্যে প্রচারে গিয়ে ভোটারকে হুমকি দিতে দেখা গিয়েছে তাঁকে। গৌতম দেবের সেই হুমকি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভিডিওতে দেখা যায়, ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী গৌতম দেব এলাকায় প্রচারে গিয়ে এক আশ্রমে হুমকি দিয়েছেন। তিনি বলছেন, 'আমার নাম গৌতম দেব, আমি যা বলি তা করে দেখাই। সরকারি জমি দখল করে বসে আছেন, ভোট না দিলে উচ্ছেদ করে দেব।
বিজেপি করতে হলে গুজরাতে যান। বাংলায় বিজেপি করা যাবে না।' যদিও এই বিষয় গৌতম দেব বলেন, ওই ব্যক্তি বিশাল জায়গা দখল করে আশ্রম করে রেখেছে। আর সেখান থেকে বিজেপির হয়ে রাজনৈতিক কার্যকলাপ করছে। তাই তিনি বলেছেন আশ্রম করছেন আশ্রম করুন কিন্তু সেখানে কোন রাজনৈতিক কার্যকলাপ করা যাবে না।

Post a Comment